চট্টগ্রামের আনোয়ারায় শতাধিক ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আনোয়ারা প্রেসক্লাব। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক চৌধুরী, উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর, সাংবাদিক রুপন দত্ত, প্রেস ক্লাব কর্মকর্তাদেও মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, সহ সভাপতি মো. মোরশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ্ সোহেল, অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন, গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মনজুর, আইসিটি বিষয়ক সম্পাদক মো. জামশেদুল আলম, সাংবাদিক আতিকুল হা-মীম প্রমুখ।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজনটি সত্যি প্রশংসনীয়। এটির ধারাবাহিকতায় চেষ্টায় থাকবেন এমনটাই আশা করছি।’











