কন্টিনেন্টাল গ্রুপের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রথমবারের চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি–২০ ক্রিকেট লিগ ২০২৬ আজ ৭ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে। সকাল ১১টায় হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নারী ক্রিকেটাররা ৪টি দলে ভাগ হয়ে অংশ নেবেন। তারা একে অপরের সাথে খেলবে। পরে শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে। অংশগ্রহনকারী ৪টি দল হচ্ছে পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব ও টিম আইএসসিএল। উদ্বোধনী দিনে পাইরেটস অব চিটাগং–টিম আইএসসিএল এবং রাইজিং স্টার জুনিয়র–সিএসসিএল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। লিগের ম্যাচগুলো হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে ২টি মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে।











