আনোয়ারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতা বিষয়ক কর্মশালা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগের আগাম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা গত বৃহস্পতিবার বিকালে আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহি অফিসার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

Anticipatory Action and Cyclone National Early Action Protocol (NEAP)’ শীর্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী সদস্য মো. হুমায়ুন কবির চৌধুরী আনছার, রায়হানুল আনোয়ার রাহী, ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক প্রমুখ। কর্মশালায় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগের আগাম সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার তাহমিনা আকতার দুর্যোগকালীন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম অঞ্চলের ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীর দক্ষিণ পাড়কেও আধুনিক শহরে রূপান্তর করা হবে