ব্যবসায়ীদের কাছে ভোক্তারা বরাবরই অবহেলিত–উপেক্ষিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা খাত, পরিবহন খাত, গ্যাস সিলিন্ডার, শিক্ষা খাতসহ সেবার প্রায় প্রত্যেকটা সেক্টরে একধরনের নৈরাজ্য বছরের পর বছর হয়ে আসছে। বিশেষ করে, বিশেষ বিশেষ সময়ে সুযোগ পেলেই একধরনের দুর্বৃত্তায়ন শুরু হয়ে যায়। নির্ধারিত মূল্যের বাইরে সিন্ডিকেট করে দু–তিনগুন দাম বাড়িয়ে মানুষের উপর জুলুম শুরু করে। ভোক্তারা এর প্রতিবাদ করলে উল্টো অপমানিত হতে হয়। মানুষ বাধ্য হয়েই প্রয়োজন মেটাতে কিচ্ছু আর করার থাকে না। এধরনের ঘটনা হর–হামেশাই ঘটে থাকে যা কারো অজানা নয়। অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার জন্য কখনো কখনো নকলপণ্যও আসল বলে চালিয়ে দেয়। নিরাপদ খাদ্য খাওয়াটাও সন্দিহান। যার কারণে সুস্থ মানুষের জীবন প্রায় রোগে–শোকে হুমকীর মুখে পড়ছে। একোন যুগে আমরা চলছি এর জন্য প্রতিবাদ করারও সুযোগ নেই। যা অত্যন্ত দুঃখজনক। এভাবে আর চলতে দেয়া যায় না। এর সুষ্ঠু এবং স্থায়ী সমাধান দরকার। অতি মুনাফা লোভীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। ব্যবসা যে হালাল, তার সঠিক বাস্তবায়ন হোক। সংশ্লিষ্ট সংস্থার কঠোর দৃশ্যমান উদ্যোগ চাই। প্রয়োজনে মাঠ পর্যায়ে জনগণের সহযোগিতা নিয়ে ব্যবস্থা নেয়া হোক, যেখানেই দুর্বৃত্তায়ন সেখানেই প্রতিরোধ হোক।












