নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। এ মেলায় অংশ নিয়েছে ঢাকা চট্টগ্রাম ও দেশি–বিদেশিসহ আন্তজার্তিক পর্যায়ে স্বনামধন্য ৮০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড, প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। এসময় মেলার আয়োজক এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, ঈদ মানে কেবল ধর্মীয় উৎসব নয়, এটি এখন আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক উদযাপনের গুরুত্বপূর্ণ উপাদান। এ উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পায়।
মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় টাইটেল স্পনসর মাস্টার কার্ড, গোল্ড স্পনসর মাঈনুল, মুন্নু সিরামিক, সিলভার স্পনসর খাদি ঘর। এছাড়া রেডিসন বে ভিউ মোহনা হল রুমে দেশি বিদেশি স্বনামধন্য উদ্যোক্তাদের নিয়ে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দুইদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।












