কুয়েতে মরুভূমিতে পড়ে আছে সন্দ্বীপের জাহেদের নিথর দেহ

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে মিসাইল হামলায় মোহাম্মদ জাহেদ হোসেন (২৮) নামে সন্দ্বীপের এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। এ নিয়ে বর্তমান পরিস্থিতিতে সন্দ্বীপের পৃথক দুই প্রবাসী নিহত হওয়ার ঘটনা ঘটল।

নিহত জাহেদ সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহেদ কুয়েতের একটি মরুভূমির বাগানে কর্মরত ছিলেন। তার চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নিহত প্রবাসীর বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। তিনি বলেন, সকালেও জাহেদের সাথে তার বাবার কথা হয়েছে। অথচ কিছুক্ষণ আগে আমরা ইন্টারনেটের মাধ্যমে তার ক্ষতবিক্ষত মরদেহ মরুভূমিতে পড়ে থাকতে দেখেছি। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত জাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধঈদের ছুটি বেড়ে হল ৭ দিন
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যগামী আরও নয়টি ফ্লাইট বাতিল