বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে সাবেক মেয়রের বাসভবনে এই আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার উত্তর সংক্ষিপ্ত আলোচনায় মনজুর আলম বলেন, মাননীয় মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রাজনীতিবিদ। তিনি দেশ এবং জাতির কল্যাণে নিবেদিত আছেন। এই মন্ত্রীর মধ্যে কোন দাম্ভিকতা ও অহংকার নেই।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সরোয়ার আলম, মো. ফারুক আজম, মো. শাহিদুল আলম, নেছার আহমদ, বিএনপি আকবর শাহ থানার সহ–সভাপতি আইয়ুব খান, কুতুব উদ্দিন, শফিউল আলম, মোজাম্মেল হক, বাবুল কোম্পানি, বাবু শফি, সিরাজ উদ্দিন বাবুল, নওশাদ আলী, মোজাহেরুল হক, নাসির উদ্দিন, সিরাজ উদ্দিন, মোহাম্মদ ফারুক, জোহরা বেগম, জুলেখা বেগম, ইসমত আরা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মুন্সীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান আশরাফী। প্রেস বিজ্ঞপ্তি।











