বিসিএলের ফাইনালে আজ মুখোমুখি নর্থ ও সেন্ট্রাল জোন

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আজ মুখোমুখি হবে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। লিগ পর্বে তিনটি করে ম্যাচ খেলে দু’টিতে জিতে সমান ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। লিগ পর্বে একটি করে ম্যাচ হেরেছে উভয় দলই। ঐতিহ্যগতভাবেই বিসিএল চার দিনের প্রতিযোগিতা এবং দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির টুর্নামেন্ট। তবে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এবার ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়। যাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ১১ মার্চ থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধইরানের নেতারা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে অনেক বেশি ভয় পান
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানি ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা