হে রব, গাই তোমার গুণগান

নিগার সুলতানা | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

একবার চলে গেলে এই ভুবন ছেড়ে

আসবো না ফিরে সাজানো এই সুখের নীড়ে,

হে আমার রব,

কত না যতন করে সাজিয়েছ এই ধরণী

তুমি মহান, তুমি সর্বেসর্বা, তুমিই আমার গ্রষ্টা এটুকু জানি।

মানব জাতিকে সৃষ্টির সেরা বলে দিয়েছো কত সম্মান

অকৃতজ্ঞ মানব রাখেনি তার এতটুকু মান।

করতে পারিনি মনের মত ইবাদত তোমার তরে

ভাবতে গিয়ে দুচোখে অশ্রু অঝোর ধারায় ঝরে।

আমি দিক ভ্রান্ত, আমি অপরাধী,

তোমার দরবারে আমি ভিখারি অসহায়,

ক্ষমা কর আমাকে, ক্ষমা কর প্রভু তোমার অসীম কৃপায়।

জীবন সায়াহ্নে পথের পরে পথ হারাই যদি,

তুমি হে প্রভু, পথের দিশারি হবে করি এই ফরিয়াদি।

চারিদিকে তোমার এত অপরূপ সৃষ্টির

যতই করি গুণগান,

তবুও ভাষায় প্রকাশ করতে পারি না তার সমান।

তুমি মহানতুমি মহানতুমি মহান…!

পূর্ববর্তী নিবন্ধঅধিক নেকি অর্জনের মাস, মাহে রমজান
পরবর্তী নিবন্ধআমাদের যা আছে তাতেই সুখী