পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রায় ২০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে এ সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাসান মুরাদ বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের শুরু থেকেই আমরা রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত, যাতে সবাই সম্মান ও স্বাচ্ছন্দ্যের সাথে রমজান পালন করতে পারেন।











