চরলক্ষ্যাস্থ সুলতানিয়া আহমদ ছাফা সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় খতমে কুরআন, গাউছিয়া শরিফ ও মিলাদ মাহফিল ১৬ ফেব্রুয়ারি সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাজসেবক আলহাজ্ব আহমদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান এস এম আজিজ। উদ্বোধক ছিলেন একিউএম মোসলেহ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মোরশেদুল আলম। মাহফিলে বক্তারা বলেন, আজ যুব সমাজ অবক্ষয় ও বিপথগামিতার শিকার। অবক্ষয়ের গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে ইসলামী মূল্যবোধ ও শিক্ষা তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে ৩০জন শিক্ষার্থী নিয়ে এতিমখানার তৃতীয় অংশ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মাহফিলে বক্তব্য রাখেন মোশারফ হোসেন (কামরুল), মাওলানা শাহাদাত হোসেন, হাফেজ আবদুল খালেক, মোহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা আবদুল আজিজ। মাহফিল পরিচালনা করেন হাফেজ ক্বারী ওমর ফারুক। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












