চট্টগ্রাম–১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ মার্কা সমর্থনে চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বন্দর, ইপিজেড, পতেঙ্গা হয়ে বড়পুল এসে কর্মসূচির সমাপ্তি হয়।
জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসার) গণসংযোগ কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরীর দায়িত্বপ্রাপ্ত সংগীত শিল্পী আবদুল মান্নান রানার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ সিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাট্যভিনেতা দোস্ত মোহাম্মদ, যুগ্ম সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, শিল্পী সৈয়দ জিয়া উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক জাহেদ কায়সার, শিল্পী মো: সেলিম, উপস্থাপিকা নাহিদা আক্তার নাজু, কন্ঠ শিল্পী নাহিদা বেগম লাকী, এস বি সুমি, নিগার সোহা, রুপা, জুমায়েল, মানিক, সালাউদ্দীন, মাহাবুব, সুমাইয়া খানম নিহা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












