একা, তাই আমি অপরাজিত

নেছার আহমেদ খান | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আমি একা, যেমন নদী একা তার নিজস্ব স্রোতে, যেমন আকাশ একা তার নীলিমায়, যেমন প্রদীপ একা রাতের আঁধারে। এই জীবনের সফরেআমি একা মুসাফির! আকাশের তারা হয় আমার পথের মশাল। একা, তাই আমি অপরাজিত, একা, তাই আমি নিজেরই একান্ত মহাফেজ। এই একা পথ, আমাকে দিয়েছে সেই চোখ, যে চোখ দেখেছে সত্যমিথ্যার সকল ইন্তেখাব! অতঃপর আমি আর কোন শব্দের ভিড়ে নয়, নিজের নীরবতায় শুনি, খালিকএর দুয়ারে হকীকত পয়গাম! একা আমি সেই শাণিত খড়গ, যা বিকিয়ে দেখেছি সব ফাঁকা সম্পর্কের মোহ। তাই, একা হাতেই গড়ি আমি আমার জাহান, যেখানে নেই কোন মিথ্যা প্রত্যাশা, নেই কোনো ফিতনা প্রলোভন। একা হওয়া মানে খালি হওয়া নয়, একা হওয়া হল স্বয়ংসম্পূর্ণ হবার প্রথম পাঠ। এই নিঃসঙ্গতাই তো আমাকে শিখিয়েছেনিজের ভিতরে গড়ে তুলতে এক অজেয় দুর্গ। একাকিত্বে আমি জেনেছি, হেরে যাওয়া নয়, থেমে যাওয়াই আসল পরাজয়।

পূর্ববর্তী নিবন্ধশিশুর নৈতিকতা বিকাশে শিক্ষকদের ভূমিকা
পরবর্তী নিবন্ধইবাদতে কাটুক শবে বরাত