খসরুর প্রচারণায় পুত্রবধূ সায়েকা কবির

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে এবার ভোট চাইতে নামলেন পুত্রবধূ সায়েকা কবির। তিনি গতকাল সকালে ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের ২নং সাইট ব্রিক ফিল্ড রোড থেকে মেহের আফজল স্কুলের সামনে দিয়ে খালেক সওদাগরের বাড়ি হয়ে বিভিন্ন মহল্লায়, পাড়ায় গণসংযোগ করেন। এ সময় পুত্রবধূ সায়েকা কবির তার শ্বশুর সৎ, পরিচ্ছন্ন, নিরহংকারী রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চান।

তাছাড়া গণসংযোগে উপস্থিত থেকে চাচা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ভোট চান জাহিন মাহমুদ চৌধুরী, রুবাইনা মাহমুদ চৌধুরী, আহমেদ জিবরান ও ভাগ্নি ডাক্তার ফারাহ নুর। এর আগে আগ্রাবাদ সিডিএ, সিজিএস কলোনি, বন্দরটিলাসহ বিভিন্ন এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন তার বোন মাহমুদুন্নেসা চৌধুরী ও ভাতিজি জাবিনা মাহমুদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ফিরছে পরীক্ষা
পরবর্তী নিবন্ধসৌদি আরব ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করেছে