সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ৮২তম জরুরি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। নগরের বায়েজিদ আরেফিন নগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সালাম (মীর), প্রফেসর ড. ইসরাত জাহান ও ফেরদৌস ওয়াহিদ বাপ্পী এবং ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান।
সভায় অধ্যাপক সরওয়ার জাহান কার্যবিবরণী এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন। মূল আলোচনায় ৮১তম সভায় গৃহীত পদক্ষেপ ও প্রস্তাবনা অনুমোদন এবং নতুন ভবন নির্মাণের অগ্রগতিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় স্থান পায়।










