চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ফের কারাগারে

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

দায়েরকৃত মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে। এনিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী দ্বিতীয়বার জেলবন্দি হলো সাঈদী। গতকাল রবিবার দুপুরে সাঈদী কঙবাজারের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তাঁর বিরুদ্ধে রুজু হওয়া একটি জিআর মামলায়। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুল করিম সাঈদীর আইনগত কৌসুলি কঙবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী গোলাম ফারুক খান কাইছার।

তিনি বলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর বিরুদ্ধে রুজু হওয়া একটি জিআর মামলায় দীর্ঘদিন জেল খাটার পর আদালত কর্তৃক জামিনে ছিলেন। তবে শারিরিক অসুস্থতাজনিত কারণে তিনি ওই মামলার পরবর্তী দুই ধার্য্য তারিখে অনুপস্থিত ছিলেন। এই অবস্থায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

আইনগত কৌসুলি গোলাম ফারুক খান কাইছার জানানসর্বশেষ রবিবার (গতকাল) তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এনিয়ে দ্বিতীয় দফায় জেলবন্দি হল আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ