ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম- ১৩ আসনে নির্বাচনী প্রচারণা

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানায় নির্বাচনী প্রচারণায় আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৩ আসনে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা রেজাউল কাওছার উপস্থিত ছিলেন। এতে আরোও উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা শাখার প্রতিনিধি ভাইবোন। এতে বক্তারা বলেন, মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র না বুঝা সত্য– মিথ্যা, ন্যায় অন্যায়,

ধর্ম –অধর্ম, মানবতা– পাশবতা, অধিকার– রুদ্ধতা, স্বাধীনতা– পরাধীনতার দ্বন্দ্বের ধারা ও মুক্তির ধারা কিছুই না বুঝা। মানবতার রাজনীতি ছাড়া মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া হয় না। রাষ্ট্র সবার সব মানুষের, রাষ্ট্র একক গোষ্ঠী বা একক ধর্মের নয়। মানবতার রাজনীতির বিপরীত সব রাজনীতিই সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা স্থানীয় জনগণের অধিকার রক্ষা আপেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ড গাউসিয়া কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগ আনোয়ারায় চক্ষু চিকিৎসা ক্যাম্প