বোয়ালখালীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে

গণসংযোগকালে এরশাদ উল্লাহ

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচিত হলে বোয়ালখালীকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে। আমার প্রথম কাজ হবে কালুরঘাট সেতুর নির্মাণ শুরু করা। এছাড়া নদী ভাঙ্গন রোধ,জলাবদ্ধতা নিরসন, বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীতকরণ,রাস্তাঘাট নির্মাণ,মসজিদ মন্দিরের সংস্কার কাজ করা হবে।

তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিপূর্ণ রূপ দেবেন।এতে ব্যবসাবাণিজ্য প্রসারিত হবে।

তিনি গতকাল সোমবার বোয়ালখালীর চরণদ্বীপে সাবেক এমপি সিরাজুল ইসলাম ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খানের কবর জিয়ারত শেষে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ পশ্চিম চরণদ্বীপ ভরাপুকুর পাড়,মধ্যম চরণদ্বীপ ফকিরহাট চৌরাস্তা,পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট, বেগুয়া বাপের দোকান,পূর্ব চরণদ্বীপ ৯নং ওয়ার্ড,সৈয়দনগর বড় পুকুর পাড়,কধুরখীল এম ই স্কুল এলাকায় পথসভা শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান,সদস্য সচিব শওকত আলম, বদরুছ মেহের, ইসহাক চৌধুরী,ইদ্রিছ চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, শাহীনুর ইসলাম হিরু, শফীকুল ইসলাম শাহীন,মজিবত উদ দৌলা মজু প্রমুখ। এর আগে এরশাদ উল্লাহ বিএনপির সমাবেশের মিছিলে ভিডিও ধারণ করতে নিহত কিশোর সাইদুল ইসলাম চিশতির এনায়েত বাজার বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুর-বারৈয়াঢালা ইউনিয়নে আসলাম চৌধুরীর গণসংযোগ
পরবর্তী নিবন্ধব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ