পটিয়ায় চোরাই বাইক ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার

দুইটি মোটরসাইকেল উদ্ধার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল ক্রয়বিক্রয় সিন্ডিকেটের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক বাজারসংলগ্ন পটিয়াবোয়ালখালী সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চন্দনাইশ অলি আহম্মদ চৌধুরী বাড়ির মৃত নুরুল হকের ছেলে মো. হাসান ওরফে এনামুল হক এনাম (২৭), নগরের চাঁন্দগাও উত্তর মোহরা মৌলভী বাজার এলাকার মো. রজুর ছেলে মো. সোহেল (২৪), কক্সবাজার নুনিয়ারছড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে নুরুল হক ওরফে আকাশ (২৫), চাঁন্দগাঁও দক্ষিণ মোহরার মো. হারুনের ছেলে মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), কক্সবাজার উত্তর নুনিয়ারছড়ার হাবিবুর রহমানের ছেলে মো. হাসান (২৪), সাতকানিয়া পূর্ব নলুয়া এলাকার ছালে আহাম্মদের ছেলে সাইফুর রহমান (২৬) ও মধ্য নলুয়া এলাকার মৃত আশ্রাফ মিয়ার ছেলে মো. হেলাল (২৭)

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী শান্তি-সম্প্রীতির চারণভূমি হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধবিএনপি সকলকে নিয়ে নিরাপদ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর