ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে মিনু আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার সৈয়দ আব্দুল মেয়াজির বাড়ির সিএনজি চালক সৈয়দ মোহাম্মদ ইমরানের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।

জানা যায়, গত ৩৪ দিন ধরে তাদের স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ নিয়ে ঘটনার দিনও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বসতঘরের রান্না ঘর থেকে মিনু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়া নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের দলে অন্তর্ভুক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র