বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর ৭ নং ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনকে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ও ১০২ ধারার এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখে ২২–৬৮৪ নম্বর জারিকৃত পরিপত্র মোতাবেক এ আদেশ জারি করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। উল্লেখ্য, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর স্থলে গত ৯ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছিল ইউপি সদস্য রোকসানা আক্তারকে। তৎস্থলে গতকাল বুধবার থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনকে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধস্ত্রীকে ছুরিকাঘাত স্বামী গ্রেপ্তার