কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সাধারণ সভা

| শনিবার , ১৪ জুন, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সাধারণ সভা নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে গত ১২ জুন অনুষ্ঠিত হয়েছে। পল্লী কল্যাণ সমিতির সভাপতি আশীষ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোমেন ঘোষ পলাশ। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সহ–অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ অভি। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবুল বিশ্বাস, স্বরূপ চক্রবর্তী, বিশ্বেশ্বর দত্ত বিশু ও বিপ্লব কুমার চৌধুরী, সিনিয়র সদস্য বিজয় কুমার নন্দী, হারাধন দাশ, কার্যকরি কমিটির কর্মকর্তা কুমার বিশ্বাস, রাজদেব দাশ পলাশ, সুজয় নন্দী শৈবাল, রাজশেখর নন্দী, পুলক দাশ মিশু, পৃথ্বিরাজ নন্দী, অমর দত্ত, অজয় শর্মা প্রমুখ। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কুমার বিশ্বাসকে সভাপতি, রাজদেব দাশ পলাশকে সাধারণ সম্পাদক ও উত্তম বিশ্বাসকে অর্থ সম্পাদক করে শারদোৎসব উদ্যাপন পরিষদ–২০২৫ গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ সংকটে বিপর্যস্ত অর্থব্যবস্থা
পরবর্তী নিবন্ধপথশিশু ও পথবাসী মানুষের মাঝে এইচপিএফ’র মৌসুমী ফল বিতরণ