রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই দিকপাল

লেডিস ক্লাবের সভায় আলোচকরা

| শুক্রবার , ৩০ মে, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে গত ২৮ মে গান, কবিতা ও কথামালার মাধ্যমে রবীন্দ্র–নজরুল জয়ন্তী উদযাপন করা হয়। ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। কবি মর্জিনা আখতারের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, সাবেক সভানেত্রী জিনাত আজম, সহ– সভানেত্রী পারভিন চৌধুরী, সাধারণ সম্পাদিকা বোরহানা কবির, সদস্যা কাজী রুনু বিলকিস।

আলোচকরা বলেন, বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। তাদের ছিল আলাদা সত্তা। স্ব স্ব সৃষ্টিকর্মে তারা চিরভাস্বর। তারা ছিলেন অসাম্প্রদায়িক মানবতার কবি। এই দুই কবিকে যত বেশি ধারণ করবে মানবসমাজ ততই উপকৃত হবে।কবিতা পাঠে অংশ নেন সাবিহা মুসা, আক্তার বানু ফেন্সী, আলেয়া চৌধুরী, খন্দকার ইসমত আরা, মেহের আফরোজ হাসিনা ও নাজমা সাইদা বেগম।

রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন পারভিন জালাল, মিনু আলম, হাফসা সালেহ, খালেদা আক্তার চৌধুরী, সেলিনা মাহবুব, নাজনীন আরা শান্তা, মাইনু নিজাম, রোকেয়া আহমেদ ও সাহানা আখতার বীথি।এছাড়া কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবিহা হক, আশরাফুন্নেসা, মরিয়ম বেগম মিনা, হাজেরা আলম মুন্নী, মুনিরা হুসনা, রওশন আক্তার, আফরোজা মায়া, শাহেদা আখতার নাসরীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে উঠছে
পরবর্তী নিবন্ধপার্কভিউ ক্যাথল্যাবে ৩ হাজার কেস সম্পন্নের মাইলফলক উদযাপন