চট্রগ্রামে ৩-দিনব্যাপী পর্যটন মেলা

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ২:৫৯ অপরাহ্ণ

আগামীকাল বৃহস্পতিবার চট্রগ্রামের পেনিনসুলা হোটেলে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা– চিটাগং ট্রাভেল মার্ট ২০২৫। সকালে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডঃ শাহাদাৎ হোসেন।

এবারের পর্যটম মেলায় ২৭টি প্রতিষ্ঠান, ৩৪টি স্টলে তাদের পন্য ও সেবার প্রদর্শন করবে। মেলা চলাকালীন ভিজিটরদের হ্রাসকৃত মূল্যে এয়ারটিকিট, ট্যুর প্যাকেজ, মেডিক্যাল প্যাকেজ, হোটেল রুম ও অন্যান্য পর্যটন সেবা অফার করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

মেলাটি আগামী ১৭মে পর্যন্ত সকাল ১০টা থেক রাত ৮টা পর্যন্ত আগ্রহী ভিজিটরদের জন্য উন্মুক্ত থাকবে।

চট্রগ্রাম আন্তর্জাতিক মেলার পনের তম আসরটির আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর এবং পার্টনার হিসেবে সহযোগিতা করছে ইউএস–বাংলা এয়ারলাইন্স এবং অনলাইন ট্রাভেল এজেন্সী বাইটিকিটস।

পূর্ববর্তী নিবন্ধ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা’ চুক্তি যুক্তরাষ্ট্র-সৌদির
পরবর্তী নিবন্ধপটিয়ার ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি নগরীতে গ্রেফতার