হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময়

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে গত ১১ ও ১২ অক্টোবর দু’দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এসময় পরিষদ নেতৃবৃন্দ পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন। মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের মুখ্য সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক নাথ, সমন্বয়ক কল্যাণ পাল, সভাপতি ডা. অসীম দাশগুপ্ত, সহ–সভাপতি তপন পাল, লিটন পালিত, ডা. লিটন দে, সাধারণ সম্পাদক নিকু কুমার শীল, যুগ্ম সম্পাদক নটরাজ চৌধুরী, বিধান বণিক, সদস্য শংকর দাশ, রিমন আইচ, মুখেশ নন্দী, সবুজ আইচ, ফুল চান ত্রিপুরা, পুকুল ত্রিপুরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের শিক্ষা সামগ্রী বিতরণ