আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

| বৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা বাদ মাগরিব (সন্ধ্যে সোয়া ৬টা) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সভায় সভাপতিত্ব করবেন। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধশওকত আলী চৌধুরী
পরবর্তী নিবন্ধ৮ বছর আগে অবসরে যাওয়া সিরাজ উদ্দিন মিয়া নতুন মুখ্য সচিব