ছাত্রদল আইন কলেজ শাখার সভা

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল গত ৭ আগস্ট কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম আহবায়ক রেজা হায়াত খানের পরিচালনায় উক্ত আনন্দ মিছিলটি জামাল খান থেকে শুরু হয়ে আন্দরকিল্লা চত্বর হয়ে আইন কলেজে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি এম সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মোতাহের হোসেন। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি রিফাত হোসেন শাকিল। বক্তব্য রাখেন তারেক ইকবাল রনি, গিয়াসউদ্দীন সেলিম, মোহাম্মদ আলী, শহিদুল্লাহ সাগর, ইসলামইল, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ মিশুক, বেলাল হোসেন শান্ত, মোহাম্মদ জসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মামার বাটামের আঘাতে ভাগিনার মৃত্যু
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পুনরুদ্ধার এখন বড় চ্যালেঞ্জ