আলহাজ্ব মো. মোস্তাক আহমেদের ইন্তেকাল

| শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর ইউনিয়ন খুরুস্কুল ২ নম্বর ওয়ার্ড ডেইলপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. হোসাইনের বড় ছেলে ও দৈনিক আজাদীর সহ–সম্পাদক সাংবাদিক জাকের আহমেদের বড় ভাই আলহাজ্ব মো. মোস্তাক আহমেদ গত ৩ আগস্ট শনিবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও নাতি–নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। সকল প্রক্রিয়া শেষ করে গতকাল বৃহস্পতিবার পবিত্র হেরাম শরীফে বাদ আসর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ শেষে মক্কা সরাইয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশপথ অনুষ্ঠানে ছিলেন যারা
পরবর্তী নিবন্ধইউনূসের অন্তর্র্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র