পটিয়ার বাথুয়ায় সার্বজনীন বাসন্তী পূজা

| সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৪২ অপরাহ্ণ

পটিয়া উপজেলার বাথুয়া তরুণ সংঘের উদ্যোগে গত ১৮ এপ্রিল সার্বজনীন বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সংঘের সমন্বয়ক জিকু চৌধুরীর সভাপতিত্বে ও কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন বাথুয়া তরুণ সংঘের প্রধান উপদেষ্টা অমিয় রঞ্জন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হারুনুর রশিদ, উদ্বোধক আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাশেম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি মুহাম্মদ দস্তগীরুল হক, প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ–সভাপতি পুলক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধপানি ও স্যালাইন বিতরণ করলেন সুজন