মেখল ইউপি মেম্বারের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মো. মামুনুর রশিদ মামুন (৩২) নামের এক ইউপি সদস্য ও ওয়ার্ড আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও ৭/৮ জন অজ্ঞাতনামাকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মামলার বাদী মেখল ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিকটিম মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক মো. এমরান হোসাইন জানান, অপরাধীদের আটকে পুলিশি অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসুশীল সমাজের সাথে আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআমাদের আলোকিত সমাজের কর্মশালা