রেমিটেন্স অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

| শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:৩৩ পূর্বাহ্ণ

রেমিটেন্স সেবায় বিশেষ অবদানের জন্য ‘সেন্টার ফর নন–রেসিডেন্ট বাংলাদেশী’ কর্তৃক প্রদত্ত টপ টেন রেমিটেন্স এওয়ার্ড– ২০২৩ অর্জন করেছে এনসিসি ব্যাংক। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “ব্রান্ডিং বাংলাদেশ” শীর্ষক “ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ–২০২৪” এর উদ্বোধনী অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

এসময়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন, এমপি এবং সেন্টার ফর এনআরবি এর চেয়ারপার্সন এম. এস. সেকিল চৌধুরীসহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন রক্ষায় পেকুয়ায় নারী-পুরুষের শপথ
পরবর্তী নিবন্ধচরম গরমে কাজ নারীর মৃত সন্তান প্রসবের ঝুঁকি দ্বিগুণ বাড়ায় : গবেষণা