৩য় বিভাগ ফুটবল লিগের গ্রুপিং সম্পন্ন

| বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের গ্রুপিং করার লক্ষ্যে এক মতবিনিময় সভা গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিতে মতবিনিময় উপস্থিত ছিলেন সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে লটারির মাধ্যমে ৩য় বিভাগ ফুটবল লিগের নিম্মোক্ত গ্রুপিং নির্ধারণ করা হয় : ‘ক’ গ্রুপ– রাফা ক্রিকেট ক্লাব, নোয়াপাড়া লায়ন্স ক্লাব, চিটাগং রয়েল,কল্লোল সংঘ গ্রীণ। ‘খ’ গ্রুপ– রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা, চ.ব.ক ক্রীড়া সমিতি,সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা, উল্লাস ক্লাব। ‘গ’ গ্রুপ–গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী,রিজেন্সী এস সি,রাইজিং স্টার,লিটল ব্রাদার্স। ‘ঘ’ গ্রুপ–আবদুস সোবহান ফুটবল দল, সিটি টাইগার, পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী,শতাব্দী গোষ্ঠী। ‘ঙ’ গ্রুপ–আলোর ঠিকানা,শতদল, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা,ফ্রেন্ডস ক্লাব। ‘চ’ গ্রুপ–বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা,এফ এম সি স্পোর্টস,মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধপথচারী-যাত্রীদের টার্গেট করে ডাকাতি-ছিনতাই