রাঙামাটিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবদল নেতা আটক

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

রাঙামাটিতে নাশকতা চেষ্টার অভিযোগে মো. সাইফুল ইসলাম সাবু নামে এক যুবদল নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ( ডিবি)। গতকাল সোমবার জেলা শহরের রিজার্ভ বাজারস্থ মাছ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সাবু জেলা যুবদলের সহ–কৃষি বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবদল নেতাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখোলা আকাশের নিচে এসি ল্যান্ডের গণশুনানি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ডাকাত চক্রের ছয় সদস্য অস্ত্র্ত্রসহ গ্রেপ্তার