কক্সবাজারে ডাকাত চক্রের ছয় সদস্য অস্ত্র্ত্রসহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে ডাকাত চক্রের ছয়জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫। গতকাল সোমবার শহরের কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব–১৫ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‌্যাব–১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, গতকাল অভিযান চালিয়ে ডাকাতচক্রের মূলহুতা মো. আব্দুল খালেকসহ তার সহযোগী মো. সাইফুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. খাইরুল আমিন, মো. রায়হান ও মো. আব্দুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবদল নেতা আটক
পরবর্তী নিবন্ধজাতীয় গ্রিডের টাওয়ারে কাজ করার সময় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট