চট্টেশ্বরী রোডে ঈদে আজম ও সালাতু সালাম মাহফিল

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনই ঈদে আজম উদযাপন উপলক্ষে গত ১০ অক্টোবর মরহুম এডভোকেট এ. এম. মোহাম্মদ আলী চৌধুরী, মরহুম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও এস. এম ইউসুফ চৌধুরীর পরিবারবর্গের উদ্যোগে ঈদে আজম ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসমাইল উদ্দিন মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্‌। প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার। আরো উপস্থিত ছিলেন শাহিন হামিদ ইব্রাহিম, সোহেল মোহাম্মদ ইসলাম, আলমগীর কবির, শহীদুজ্জামান, আল্লামা আরেফ সারতাজ, আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ্‌, আল্লামা শেখ নঈম উদ্দিন, ইয়াসিনুল হক, শাহরিয়ার রাশেদ, নাসির উদ্দিন মোহাম্মদ জুলফিকার আলী, . সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী প্রমুখ। প্রধান মেহমান বলেন, মহান রাসুল ই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ , সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না; তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী যুবসেনার মানববন্ধন
পরবর্তী নিবন্ধবিশ্ব দৃষ্টি দিবসে র‌্যালি