লোহাগাড়া সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মুসলমান সমপ্রদায়ের লোক সংখ্যাগরিষ্ঠ হলেও অন্যান্য ধর্মের লোকজন সমানতালে সুখে–শান্তিতে বসবাস করছে। বঙ্গবন্ধু সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশে সব ধর্ম ও সমপ্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। আওয়ামী লীগ সবসময়ে সামপ্রদায়িক সমপ্রীতি ও শান্তিতে বিশ্বাস করে। লোহাগাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন সুশীলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রবীর কুমার সেন, বিধান মিত্র, সালাহউদ্দিন হিরু, সুনীল কুমার চৌধুরী, অ্যাডভোকেট চন্দন তালুকদার, তপন কান্তি দাশ, শ্রীনিবাস দাশ সাগর, রিটু দাশ বাবলু, রিদোয়ানুল হক সুজন, এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।











