বিএনপি, জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা অবিনশ্বর। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা কর্মীদের ত্যাগের ফসল আজকের বাংলাদেশ। এই অগ্রযাত্রা দাবিয়ে রাখা যাবে না। তিনি বলেন, বংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা তার রূপকার।
তিনি গতকাল শনিবার দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে স্থানীয় একটি ক্লাবে নাগরিক স্মরণ সভা উদযাপন পরিষদ আয়োজিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাদের নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
ওয়ার্ড কাউন্সিলর ও পরিষদের আহবায়ক ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিতে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন। বক্তব্য রাখেন কাউন্সিলর শাহানুর বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহম্মদ, এ এস এম ইসলাম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, নুরুল আলম টেন্ডল, ওয়াহিদুল আলম মাস্টার, আলী বস, আবুল বশর, আবুল হোসেন, নাছির আলম, আবদুল হালিম, শাকিল হারুন, মাঈনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, ওয়াহিদুল আলম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, লোকমান হাকিম, মোকতার হোসেন, কামরুল হাসান সোহেল, হাসান হাবিব সেতু, মোকতার হোসেন, আলী আকবর প্রমুখ। প্রধান বক্তা আ জ ম নাছির উদ্দিন বলেন, যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি তাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিঃস্বার্থ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা দরকার। তিনি বলেন, একসময়ের তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












