মাইজভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী ও বর্ধিত সভার প্রস্তুতি

| রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (.) আয়োজন ও ব্যবস্থাপনায় আগামি ১৩ অক্টোবর ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদীয়া) বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (.) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীসহ মাহফিল সুপারভিশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাহফিল সুপারভিশন কমিটির উদ্যোগে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও ভিডিও চিত্র ধারনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে। বিভিন্ন স্থানে প্রয়োজনীয় গাড়ি পার্কিংসহ মেহমানদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকা, সময়মতো জামাত সহকারে নামাজ আদায়, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, আলোকসজ্জা এবং প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক ও মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্স (এমএসএফ) দায়িত্ব পালন করবে। প্রতিবছরের মতো এ বছরও মাহফিলে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্তঅনুরক্ত ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা অংশ নেবেন জশনে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল ও বর্ধিত সভায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মুনিরউদ্দিন নুরুল্লাহর ওরস সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নেতৃত্বে লিটন ও ইউনুচ