দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে আইনি নোটিশ

কালুরঘাটে ফেরিঘাট নির্মাণে দায়িত্বে অবহেলার অভিযোগ

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

কালুরঘাটে ফেরিঘাট নির্মাণে অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারলে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার বিরুদ্ধ ব্যবস্থা নিতে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার জনস্বার্থে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিশ পাঠান চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সেলিম চৌধুরী।

নোটিশে তিনি উল্লেখ করেন, গত ২৮ জানুয়ারি বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন মারফত জানতে পারি বড় ধরণের সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু বন্ধ রেখে পারাপারের বিকল্প হিসেবে নীচ দিয়ে ফেরি সার্ভিস চালু করা হবে। এ লক্ষ্যে ৪ কোটি ৮ লক্ষ টাকা ব্যায়ে কর্ণফুলীর উভয় পাড়ে এপ্রোচ সড়ক, পল্টুন ও বেইলি ব্রিজ স্থাপন করা হয়। কিন্তু গত ১ আগস্ট ফেরি চালুর প্রথম দিনেই এসব দিয়ে যাতায়াতে হঠাৎ ভোগান্তিতে পড়ে দক্ষিণের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। জাতীয় ও স্থানীয় বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জনভোগান্তির চিত্র গুরুত্ব সহকারে প্রকাশিত হলে বিষয়টা নাড়া দেয় অনেককেই। আমরা মনে করি এ কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কারো দ্বারা প্ররোচিত হয়ে ইচ্ছেকৃতভাবে এখানে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলা করে ভোগান্তি বাড়িয়ে জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছেন।

তাই জনস্বার্থে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিশ পাঠনো হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে তারা আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতিন ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ এলাকা থেকে মাদরাসা ছাত্র নিখোঁজ