ক্ষমতায়ন বাড়াতে রাজনীতিতে নারীর ব্যাপক অংশগ্রহণ জরুরি

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠকে বক্তারা

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ইউএসএআইডির অর্থায়নে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক গোলটেবিল বৈঠক সাবেক কাউন্সিলর নারীনেত্রী আবিদা আজাদের মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়।

সম্প্রতি নগরীর অলংকার মোড়ে একটি রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির পরিচালক নাজনীন সুলতানা, এমএএফ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহম্মদ ইলিয়াস চৌধুরী, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহম্মদ মোজাম্মেল চৌধুরী, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন জুয়েল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদক জাছমা বেগম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক স্বমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান, লাকী দত্ত, অপর্ণা দাশ, ফারহানা শওকত, সাহেদা বেগম, প্রিয়ামনি দাশ, নিগার সুলতানা, শিপ্রা সেনগুপ্তা, মহিমা ফেরদৌস প্রমুখ। এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা বলেন, নারীকে রাজনৈতিকভাবে দক্ষ করতে, রাজনৈতিক দলের পক্ষ হতে নারী নেত্রীবৃন্দের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি করে নারীদের উন্নয়নে সম্পৃক্ত হয়ে সমস্যা সমাধানের জন্য ব্যাপক হারে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। রাজনীতিতে ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংকট উত্তরণে প্রতিনিধির ভূমিকা পালন করতে পারেন নারীরা। রাজনৈতিক অংশগ্রহণে নারীদের এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে জালনোট প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা