আজ বীর মুক্তিযোদ্ধা বখতেয়ার নূর সিদ্দিকীর ৮ম মৃত্যুবার্ষিকী

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা বখতেয়ার নূর সিদ্দিকীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে তাঁর নিজ বাড়ি বাঁশখালীর কালীপুরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

ত্যাগী রাজনীতিবিদ মরহুম বখতেয়ার ১৯৬৩ সনে তদানীন্তন ছাত্র ইউনিয়নে যোগ দিয়ে শরীফ কমিশনের শিক্ষা নীতি, ৬৫–র সামপ্রদায়িক দাঙ্গার উপক্রম ইত্যাদির বিরুদ্ধে ভূমিকা রাখেন।

১৯৮৭ সনে আওয়ামী লীগে যোগ দেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি উদীচী, খেলাঘর, রবীন্দ্র সঙ্গীত, সম্মিলন পরিষদসহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আইয়ুব খান
পরবর্তী নিবন্ধবাঁশখালী পৌরসভার ১২২ কোটি টাকার বাজেট ঘোষণা