ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরকে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করে শিল্পনগরের কোন জায়গা খালি না রেখে গাছের চারা লাগাতে ও যত্ন নেওয়ার আহবান জানান। গত ২৯ জুলাই বঙ্গবন্ধু শিল্পনগরে মডার্ন সিনটেক্স লিমিটেড চত্বরে ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, পৃথিবীকে বাসযোগ্য করতে এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন মডার্ন সিনটেক্স লিমিটেডের প্রকল্প প্রধান কৌস্তূভ আচার্য্য, মহাব্যবস্থাপক সফল বড়ুয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রদীপ চন্দ্র পাল, মোহাম্মদ মহসিন, মো. আব্দুর রহিম, দিপ্তীমান দাস, মো. আমান উল্লাহ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












