রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ৩৫৭ তম সভা

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ৩৫৭ তম নিয়মিত সভা ও ২০২৩–২৪ রোটারি বছরের প্রথম নিয়মিত সভা গত শুক্রবার চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিং রুমে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের ২০২৩–২৪ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের গ্লোবাল গ্রান্ড এবং ২০২৩–২৪ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান আকবর হোসেন, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, ডিস্ট্রিক্ট ইনস্টলেশন চেয়ারম্যান ওমর আলী ফয়সাল, ডিস্ট্রিক্ট চিফ সার্জেন্ট অ্যাট আর্মস নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান ফরহাদ হোসেন, রোটারিয়ান নাসিমা, রোটারিয়ান আতিক, রোটারিয়ান পিএজি নাঈমউদ্দিন সহ ডিস্ট্রিক্টের বিভিন্ন অফিসিয়াল এবং চিটাগং হেরিটেজের সেক্রেটারি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, প্রাক্তন সভাপতি মোহাম্মদ রিদওয়ানুল করিম তুষার, মোহাম্মদ মাঈন উদ্দিন রতন, মো. শোয়েব উদ্দিন খান (সভাপতি ২০২৪–২০২৫) প্রমুখ।

ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি সদ্য প্রাক্তন সভাপতি রোটারিয়ান আব্দুল কাদের বিপ্লবের প্রতি ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধচসিক চিকিৎসকদের মানববন্ধন