লিফট ও এসকেলেটরের অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

| মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:১১ পূর্বাহ্ণ

লিফট ও এসকেলেটরের অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে বাংলাদেশ এলিভেটর এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া)। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে ‘২০২৩–২৪ অর্থবছরে লিফট ও এসকেলেটরের ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান এ খাত সংশ্লিষ্টরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি আকতার জামিল ভূঁইয়া, সাইফুল ইসলাম, অচিন্ত কুমার বিশ্বাস, অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ উর রহামান এবং সাধারণ সম্পাদক মো. শফিউল আলম উজ্জ্বল, পুজন সেন গুপ্ত, মোহাম্মদ ইউসুফ নবী, মিনহাজ মাহবুব, আকতার জামিল ভূঁইয়া, সাইফুল ইসলাম, অচিন্ত কুমার বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ হলো নাটক ‘বড় মেয়ে’
পরবর্তী নিবন্ধসত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না : মিথিলা