চকবাজার নিবাসী ও চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন (৭৬) ১১ মে ভোর রাত সাড়ে ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে–মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদে আছর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে চকবাজার থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।













