বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) চট্টগ্রাম মহানগরের সম্মেলন গতকাল নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির আহ্বায়ক লায়ন বাপন দাশগুপ্তের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এড. আব্দুর রহমান। এডভোকেট সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ন্যাপ নেতা আলী নেওয়াজ খান, গাজী আলমগীর কবির, আবদুস ছোবাহান, মিটুল দাশগুপ্ত, ডা. আশিষ কুমার শীল, এডভোকেট অনুপম নাথ, অধ্যাপক কামরুল আনোয়ার, আব্দুল্লা–আল–মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী হোসেন, নাজিম উদ্দিন, সমীরণ দাশ বাবু, তিলক চৌধুরী, সুভাষ আইচ, সাংবাদিক সাইফুদ্দিন খালেক প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত ন্যাপ নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদ, এডভোকেট আব্দুল মোমেন ভূঁইয়া, আলী আহমদ নাজির, এডভোকেট চন্দ্র শেখর নাথসহ প্রয়াত নেতাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম–আহ্বায়ক ফয়েজ উল্লা মজুমদার। প্রধান অতিথি বলেন, ন্যাপ মহান মুক্তিযোদ্ধের অংশগ্রহণকারী ২য় বৃহত্তম রাজনৈতিক দল। ন্যাপ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ন্যাপ শোষিত বঞ্চিত গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। প্রেস বিজ্ঞপ্তি।












