মেঘনা পেট্রোলিয়ামের ৪৪ তম বার্ষিক সভা

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহবুব হোসেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এছাড়াও সভায় খালিদ আহমেদ, পরিচালক (অপাঃ এন্ড প্ল্যানিং) বিপিসি ও পরিচালক, এমপিএল বোর্ড; মো. আসমাউল হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মো. খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ, যুগ্ম সচিব, অর্থ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; কাজী শাহজাহান, উপসচিব (সিনিয়র সচিবের একান্ত সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; আবুল ফজল মো. নাফিউল করিম, পরিচালক, এমপিএল বোর্ড; মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব রেজা মো. রিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

কোম্পানি ২০২১-২০২২ হিসাব বছরে ৩১৬.৫৩ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ২৯.২৫ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। সভায় ১৫০% নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাউজানে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার