উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি নেতাদের মুক্তি দাবি

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল জাতীয়তাবাদী নেতাকর্মীদের মুক্তি দাবিতে উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ–সভাপতি ভি.পি আনছুর উদ্দিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর কাজীর দেউড়ী হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনের চত্বরে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পারভেজ মোশারফ, ইমাম হোসেন চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, আবু বক্কর, তাহনিয়াজ মোরশেদ তোহা, মো. মঞ্জুর আলম, মো. জামাল উদ্দিন, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, মো. মঞ্জুর, মো. মিনহাজ, মো. কুদ্দুস, মো. রায়হান, মো. রোবেল, মো. দিদার, মো. আলমগীর, মো. জুয়েল, মো. পাভেল, মো. বাবুল, মো. আরজু, মো. হেলাল, মো. আরিফ, মো. হাসান, মো. জিসান, মো. তারেকুল ইসলাম, মো. হামিদ, মো. ইসমাইল, মো. ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর বেগমজান বিদ্যালয়ের শিক্ষার্থীরাদেশ গঠনে ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধপথ হারানো তারুণ্য ও জীবনের জয়গানের গল্প