সিপিডিএল-আজাদী বিশ্বকাপ কুইজ

৩য়-৪র্থ কো. ফাইনালের পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দৈনিক আজাদী আয়োজিত সিপিডিএল–দৈনিক আজাদী বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার রাতে দৈনিক আজাদী প্রাঙ্গণে বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। লটারীর মাধ্যমে প্রথম পুরস্কার এলইডি টিভি লাভ করেন বশর, দ্বিতীয় পুরস্কার ডিনার সেট পান মাসুদ, তৃতীয় পুরস্কার ব্লেন্ডার পান কামাল। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিপিডিএল এর এ্যাসিসটেন্ট ম্যানেজার লিটন মিয়া মৃধা।

পূর্ববর্তী নিবন্ধমরা গাছের ডাল পড়ে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশের সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে মাঠে আছি