১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

১২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. আজিজুর রহমান প্রকাশ বুলবুল ও মো. দিদারুল আলম দেলু। নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে বুলবুল ও দেলুকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে কম মূল্যে গাঁজা কিনে এনে নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করতেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির নারায়ণহাটে উৎসাহ শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবিএইচআরসি বিভাগীয় কমিটির মানবাধিকার দিবস উদযাাপন